Header Ads

  • Breaking News

    বাংলাদেশে পেপাল আসছে ১৯ অক্টোবর....POSTED BY MD ROBIN HASSAN

    অনলাইন পেমেন্ট সিস্টেম পেপাল আগামী ১৯ অক্টোবর থেকে বাংলাদেশেও চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশে এই সেবা চালু হলে ফ্রিল্যান্সাররা উপকৃত হবেন।

    মসৃণ হবে ডিজিটাল ট্রানজেকশন, বাড়বে রেমিট্যান্স আসার হার। বেশ কিছুদিন ধরেই পেপাল কর্তৃপক্ষ বাজার যাচাইসহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালায়। এরপর সম্ভাবনাময় বাংলাদেশের কথা ভেবে পুরোপুরি পেপাল সেবা চালুর সিদ্ধান্ত আসে।

    জানা যায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ স্থানান্তরের এই অনলাইন প্ল্যাটফর্মটির বাংলাদেশ যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মার্কিন কোম্পানি পেপাল হোল্ডিংস বিশ্বব্যাপী অনলাইন পেমেন্ট সিস্টেম হিসেবে কাজ করে।

    এটি অনলাইন অর্থ স্থানান্তর ও প্রচলিত কাগুজে পদ্ধতির পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতি হিসেবে কাজ করে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সারদের কাছে এটি অর্থ স্থানান্তরের অন্যতম জনপ্রিয় মাধ্যম।

    প্রথমদিকে সোনালী, রূপালী, সোস্যাল ইসলামী ব্যাংকসহ নয়টি ব্যাংকে পেপাল সেবা পাওয়া যাবে, যা ধীরে ধীরে আরও সম্প্রসারিত হবে।




    POSTED BY MD ROBIN HASSAN 

    No comments

    Post Top Ad

    SERVER 1

    SERVER 2

    Post Bottom Ad

    SERVER 1

    SERVER 2

     downloads